সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিস্তা বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর গ্রুপের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার।
তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
পবিত্র ঈদের এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরির আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের অবহেলিত – বঞ্চিত মানুষের সাহায্যে বিত্তবান ও সামর্থবানরা এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই।
সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার।