1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রথমবারের মতো বিমানবন্দরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া জানান, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বিধান, যাত্রীদের জান-মালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিমানবন্দরে বোমাসদৃশ বস্তু অনুমিত হলে সেটি নিষ্ক্রিয় করার বিভিন্ন কৌশলের ওপর অনুশীলনের নিমিত্তে এ মহড়ার আয়োজন করা হয়।

Airport

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এ ধরনের মহড়া কেবল দুর্বলতা শনাক্ত করতে নয় বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024